নারায়ন শব্দটিকে ভাঙ্গলে দুটি পদ পাওয়া যায় ,নর এবং অয়ন। নর শব্দের উত্তর অন প্রত্যয় করে হয় নার ,মনে নরসমূহ। আর , অয়ন মানে পথ। তাই নারায়ণ মানে মানুষের (জীবন ) পথ ,যে পথ অনুসরণ করে চললে মানুষ ভালো থাকবে ,সুস্থ স্বাস্থ , সুদীর্ঘ জীবনের অধিকারী হবে। মনুসংহিতায় আছে ,নারা ,মানে জল। এই জল যাঁর আশ্ৰয় তিনিই নারায়ন। বৈকুণ্ঠে নারায়নের চতুর্ভূজ মূর্ত্তি। চতুর্ভূজ মানে চার্ হাত। নারায়নের এই চার হাতের তাৎপর্য্য কী ? চার হাত মানে চার দিক দেখে চলা ,চারদিকে অথাৎ সবদিকে নজর রাখা। বিশ্ব দুনিয়ার প্রভু যিনি তাঁর দৃষ্টির বাইরে তো কিছু নেই। তিঁনি স্ববদর্শী। নারায়নের চার হাতে আছে শঙ্খ ,চক্র ,গদা এবং পদ্ম। এগুলি নারায়নের বিভিন্ন শক্তি। শঙ্খ -শব্দ টির উৎপত্তি শম -ধাতু থেকে ,অর্থ শান্ত করা বা প্রশমিত করা। আবার "শম " শব্দের মানে কল্যাণ। এই অর্থের উপর ভিত্তি করে কম্বুনিনাদে উচ্চারণ করলেন শ্রীশ্রী ঠাকুর -
No comments:
Post a Comment