লক্ষ্মীর আর এক নাম শ্রী বা সৌন্দর্য্য। লক্ষ্মী যেখানে বিরাজমান থাকেন না সেখানে হতশ্রী বা লক্ষ্মীছাড়া হয়ে পরে। লক্ষ্মী এসেছে লক্ষ -ধাতু থেকে ,অর্থ -অঙ্কন ,চিহ্নিকরন ,জ্ঞান ,দর্শন ,আলোচনা। তাহলে ধাতুগত সমস্থ অর্থ নিয়ে ভাবলে লক্ষ্মী মানে বলা যায় -যিনি দেখেন ,আলোচনা করেন ,গুনাগুন বিচার করেযেখানে যেটি যেমনভাবে প্রযোজ্য তাকে সম্যক ভাবে চিহ্নিত করে রাখেন। তিনি নারায়নের সঙ্গে বৈকুন্ঠে অবস্থান করেন। এই বৈকুন্ঠ কী ? বিগত কুন্ঠা যেখানে অথাৎ কুন্ঠা যেখানে নেই এমনতর যে মানসিক অবস্থা অবস্থা তাই বৈকুন্ঠ। কুন্ঠা অর্থে সমস্ত রকম সঙ্কোচ , সুংকীর্ণতা ,হীনতা ইত্যাদি। এগুলি যেখানে থাকে না তাই বৈকুন্ঠ।নারায়ণের সঙ্গে লক্ষ্মী অবিচ্ছেদ্যভাবে অবস্থান করেন। নারায়ণকে যে অগ্রাহ্য করে ,লক্ষ্মী তার কাছে অবস্থান করেন না। তার পূজাও গ্রহণ করেন না, তার কাছ থেকে লক্ষ্মী চাঞ্চল হয়ে সরে যান।
No comments:
Post a Comment